বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডট বাংলা ডোমেইন বরাদ্দ পেল বাংলাদেশ

 

নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত ডট বাংলা ডোমেইন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বুধবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার ফেসবুকে এ খবর দিয়েছেন।

image-965

তারানা হালিম তার স্ট্যাটাসে লিখেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী আরেকটি কাজ সম্পন্ন হলো। অনেক চেষ্টার পর দ্য ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার (আইসিএএনএন) ডট বাংলা ডোমেইন বাংলাদেশের অনুকূলে বরাদ্দ দিয়েছে।

তিনি উল্লেখ করেন, উক্ত ডোমেইনটি পাওয়ার জন্য সিয়েরা লিওনও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বাংলাদেশের পক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম আইসিএএনএন’র কাছে তুলে ধরেন, বাংলাদেশ একমাত্র দেশ; যারা মাতৃভাষা বাংলার জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃতি পেয়েছে। তাই এ ভাষার উপর বাংলাদেশের জনগণের অধিকার সবার আগে।

তারানা হালিম বলেন, ডট বাংলা ডোমেইনটি বাংলাদেশের অনুকূলে বরাদ্দ প্রদানের জন্য আমি আইসিএএনএন’কে একাধিক অনুরোধপত্র প্রদান করেছি। আজ আইসিএএনএন কর্তৃক ডট বাংলা ডোমেইনটি বাংলাদেশের অনুকূলে বরাদ্দ প্রাপ্ত হওয়ায় বাংলা ভাষার এই অর্জন-মুহূর্তে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি।

ডট বাংলা ডোমেইন চালুর ফলে ইন্টারনেটে বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবে।

এর আগে গত মার্চে ডট বাংলা ডোমেইন ব্যবহারের উপযোগী করতে কার্যক্রম তরান্বিত করার জন্য জন্য আইসিএএনএনকে তাগিদ দিয়ে চিঠিও দিয়েছিলেন প্রতিমন্ত্রী তারানা।

বাংলাদেশের জন্য আইসিএএনএন’র স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বাংলা ও আরেকটি হলো ডট বিডি (.বিডি)।

কোনো একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। যেমন ডট ইউকে ডোমেইল নামের কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেই বুঝা যাবে সেটি যুক্তরাজ্যের ওয়েবসাইট। তেমনি ইউনিকোড দিয়ে স্বীকৃতি বাংলাদেশি ডোমেইন হল ডট বাংলা।

ডট বাংলা হচ্ছে বাংলাদেশের জন্য একটি দ্বিতীয় ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (সিসিটিএলডি)। এই ডোমেইন বাংলা ভাষায় ওয়েব ঠিকানার জন্য বোঝানো হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত