,

লিবিয়া উপকূলে ২৮ শরণার্থীর লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলের কাছে ইউরোপগামী ২৮ শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২২ জনকে একটি ছোট কাঠের নৌকায় পাওয়া যায়। মঙ্গলবার এএফপি’র একজন আলোকচিত্রী ও ইতালির কোস্টগার্ড একথা জানান।ওই আলোকচিত্রী জানান, বেশিরভাগ শরণার্থী শ্বাসকষ্টে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, তিনস্তরবিশিষ্ট নৌকায় প্রায় এক হাজার লোক গাদাগাদি করে ছিল। তিনি সেখানে ২২টি মৃতদেহ দেখতে পান। তবে নৌকার খোলের ভেতর আরো লাশ থাকতে পারে বলে তিনি জানান।

image-886

ইতালির কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সমুদ্রে ৩৩ দফা অভিযানে ২৮ শরণার্থীর লাশ উদ্ধার পাওয়া গেছে। এছাড়া চার হাজার ৬৫৫ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিবিয়ার উত্তরে আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার তৎপরতায় সমন্বয় করছে ইতালির কোস্টগার্ড।

এএফপি’র ওই আলোকচিত্রী জানান, মঙ্গলবার দিন শেষে ইতালির নৌবাহিনী জীবিত উদ্ধার হওয়া শরণার্থীদের নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছিল।

এদিকে সোমবারও লিবীয় উপকূল থেকে ছয় হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল। তাদের অধিকাংশই ছিল আফ্রিকান। তারা রাবারের ডিঙ্গিতে চড়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার অভিযানে এক অন্তঃস্বত্তা নারীসহ নয়জনের লাশ পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে