বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ হতো পাকিস্তান’

 
নিজস্ব প্রতিবেদক : নারী-পুরুষের সমতা আনা ও নারীর ক্ষমতায়নের জন্য ‘প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ধন্যবাদ জানিয়ে জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয়েছে।

 

hasina
প্রস্তাবের ওপর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নেন। তারা বলেন, শেখ হাসিনা বেঁচে না থাকলে বাংলাদেশ আবারও পাকিস্তান হয়ে যেত। দেশের একজন নেত্রী জ্বালাও-পোড়াও ও মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করছেন। আরেকজন সব ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্যবিত্ত আয়ের দেশে পরিণত করেছেন। তিনি এখন শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নেত্রীতে পরিণত হয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সব বাধা, ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করেই পথহারা বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিয়ে উন্নয়ন-সমৃদ্ধির পথে নিয়ে গেছেন শেখ হাসিনা। শুধু নারীর নয়, শেখ হাসিনা জনগণের ক্ষমতায়ন করেছেন।
চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, অসামান্য অবদানের জন্য বাংলাদেশ থেকে যদি কেউ নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন, তিনি হচ্ছেন একমাত্র শেখ হাসিনাই।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কোথায় নেই শেখ হাসিনা? জনতার শক্তিতে বলীয়ান হয়ে তিনি সব ষড়যন্ত্র মোকাবিলা এবং জঙ্গি-সন্ত্রাসীদের নির্মূল করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, শেখ হাসিনার এই অর্জনে বিশ্বে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি বৃদ্ধি করেছে। বঙ্গবন্ধু যেভাবে সব মানুষকে আপন করে ও বুকে টেনে নিতে পারতেন, শেখ হাসিনাও তেমনি বঙ্গবন্ধুর পথ ধরে রেখে মানুষকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ