,

ভাগ্যপরীক্ষার ২২ ম্যাচ

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ২২ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘২২’ সংখ্যাটি নিয়ে—

বিশ্বকাপে টাইব্রেকারের প্রচলন হয় ১৯৮২ সালে। সেবার পশ্চিম জার্মানি ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটির নিষ্পত্তি প্রথমবারের মতো হয় শুট-আউটের মাধ্যমে। ২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়ে ও ঘানার মধ্যকার কোয়ার্টার ফাইনালটি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হওয়া সর্বশেষ ম্যাচ।

 ফুটবলের বিশ্ব আসরে টাইব্রেকারের মাধ্যমে ফল-নির্ধারিত ম্যাচের সংখ্যা মোট ২২। জার্মানি, আর্জেন্টিনা, ফ্রান্স, ইতালি—এই চার বিশ্বচ্যাম্পিয়নই মোট চারবার করে টাইব্রেকারের মুখোমুখি হয়েছে। এর মধ্যে জার্মানির জয়ের রেকর্ড শতভাগ।

বিশ্বকাপ ইতিহাসে দুটি ফাইনালে শিরোপার নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। এই দুই ফাইনালেই অন্যতম প্রতিদ্বন্দ্বী দল ছিল ইতালি। ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ফাইনালের টাইব্রেকারে তারা ব্রাজিলের কাছে ৩-২ গোলে হেরে গেলেও ২০০৬ সালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ভাগ্যকে নিয়ে নেয় নিজেদের দখলে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর