,

জীবিত নবজাতককে মৃত্যুসনদ দিল হাসপাতাল!

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে চিকিৎসকরা এক নবজাতকের মৃত্যুসনদ (ডেথ সার্টিফিকেট) দিয়ে লাশ প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে শিশুটির মাকে দিয়েছেন।কিন্তু নবজাতকের মা সন্তানের মুখ দেখতে চাইলেন। প্যাকেট খুলে দেখেন তার সন্তান বেঁচে আছে। ওই নবজাতকের মায়ের নাম ডা. রিদওয়ানা কাউসার তুষার। তিনিও পেশায় একজন চিকিৎসক।

cscr1475584757

সোমবার গভীর রাতে নগরীর প্রবর্তক মোড়ে অবস্থিত অভিজাত হাসপাতাল সিএসসিআর-এ এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে চাইল্ড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে জীবিত শিশুকে ডেথ সার্টিফিকেট দিয়ে প্লাস্টিকের প্যাকেট বন্দি করে মায়ের কাছে ফেরত দেওয়ার ঘটনায় চট্টগ্রামে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ডা. রিদুয়ানা অভিযোগ করেন, ‘সিএসসিআর হাসপাতালে আমার নবজাতক জন্ম নেওয়ার ২ ঘণ্টা পর শিশুটিকে মৃত বলে তারা ডেথ সার্টিফিকেট দেন। একইসঙ্গে একটি স্কচটেপে মোড়ানো প্যাকেটে শিশুটিকে আমার কাছে এনে দেন। প্রথমে আমি প্যাকেটটি খুলে দেখতে চাইলে হাসপাতালের লোকজন আমাকে বাধা দেন। পরে আমি অনেকটা জোর করে প্যাকেট খুলে আমার বাচ্চাকে জীবিত দেখতে পাই।’

তিনি আরো জানান, সিএসসিআর-এর পাশের চাইল্ড কেয়ার হাসপাতালে তার সন্তানকে ওয়ার্মারে রাখা হয়।

চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালের মেডিক্যাল অফিসার তানভির জাফর জীবিত শিশুকে মৃত বলে ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা অস্বীকার করেন। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ডেথ সার্টিফিকেট প্রতিবেদকের হাতে আছে জানালে তিনি সংযোগ কেটে দেন। এর পর তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে