বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহমিদ গুলশান হামলার আসামি নয়: মনিরুল

নিজস্ব প্রতিবেদক : তাহমিদ হাসিব খান গুলশান হামলার আসামি নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ডিএমপির মিডিয়া সেন্টারে এক অনানুষ্ঠানিক ব্রিফিং এ তিনি এ কথা বলেন। ৫৪ ধারায় গ্রেফতার থাকা ও সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া তাহমিদ সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, তাহমিদ গুলশান হামলার মামলায় গ্রেফতার ছিল না। তার বিরুদ্ধে তথ্য আড়াল করা ও পুলিশকে অসহযোগিতার অভিযোগ ছিল। এ কারণে আদালতে প্রসিকিউশানের আবেদন করা হয়।

image-642

গুলশান হামলার মামলায় গ্রেফতার হাসনাত করিম সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, হাসনাত করিম গুলশান হামলার ঘটনায় সন্দেহভাজন আসামি। তাকে টিআইএফ সেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও প্রতিবেদন পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, গুলশান হামলার ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করছে। ইতিমধ্যে বিভিন্ন অভিযানে মাস্টারমাইন্ডদের কয়েকজন মারা গেছেন। এ ছাড়া তদন্তে যাদের নাম এসেছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, জঙ্গি করিমের কিশোর ছেলের জবানবন্দির বিষয়ে তিনি বলেন, করিমের ছেলের দেয়া বর্ণনা থেকে গুলশানে হামলাকারীদের বিষয়ে পুলিশের আগে পাওয়া তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

নব্য জেএমবি ইস্যুতে মনিরুল ইসলাম বলেন, এরা কখনও নির্মূল হয় না। সুযোগ পেলে আবারও হামলা চালাতে পারে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় অস্ত্রধারীরা। ওই হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিনসহ ২০ জিম্মিকে হত্যা করা হয় বলে জানায় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহত ২০ জিম্মির মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ছয় হামলাকারী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত