,

বার বার অগ্নিকান্ড ঘটছে বেনাপোল স্থলবন্দরে

 
নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে বার বার আগুন লাগছে। এতে পুড়ে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পদ।নিয়ম না মেনে একই শেডে রাসায়নিক পদার্থের সাথে অন্যান্য পণ্য রাখায় বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। কর্তৃপক্ষের দাবি, স্থান সংকটের কারণে একসাথে বিভিন্ন পণ্য রাখতে বাধ্য হচ্ছেন তারা। ফায়ার সার্ভিস বলছে, বন্দরের অগ্নি নির্বাপক ব্যবস্থাও নাজুক।
তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকটি গুদামে সংস্কার চলায় দেখা দিয়েছে স্থান সংকট। সে কারণে একই শেডের নিচে বিভিন্ন ধরনের পণ্য রাখা হয়েছে। এ নিয়ে চারবার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটলো দেশের সবচেয়ে বড় এই স্থলবন্দরে।

7
আগুনে দুমড়ে মুচড়ে পড়া যশোরের বেনাপোল স্থলবন্দরের একটি শেড। পুড়ে ছাই সব মালামাল। আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীরা বলছেন, নিয়ম না মেনে রাসায়নিক পদার্থের সাথে একই শেডে রাখা হয়েছিল তুলা, কাগজ, অপটিক্যাল ফাইবারসহ বিভিন্ন ধরণের পণ্য। ফলে আগুন ছড়িয়েছে দ্রুত, ক্ষয়ক্ষতিও হয়েছে বেশি। সেই সাথে বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থাও নাজুক বলে দাবি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে