বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ‘জঙ্গি’ ৩ ভাইবোনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : যশোরে একই পরিবারের ‘ছয় জঙ্গির’ মধ্যে তিনজন রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন। তারা হলেন- শহরের পুরাতন কসবা কদমতলা এলাকার বাসিন্দা আব্দুল আজিজের তিন সন্তান তানজির ওরফে আশরাফুল, তানজিব আহমেদ এবং মাসুমা আক্তার। তারা সবাই নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত।

 

image-605
পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ওই তিনজন আনুষ্ঠানিকভাবে দুপুর সাড়ে ১২টায় আত্মসমর্পণ করেন।’

পুলিশ জানায়, এ পরিবারের ছয় সদস্য জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত। জঙ্গি সন্দেহে ধরিয়ে দেয়ার জন্য করা পোস্টারে তাদের ছবি ছাপানো হয়। আত্মসমর্পণ না করা বাকি তিন সদস্য হলেন- মাকসুদা, তার স্বামী শাকীর আহমেদ ও আত্মসমর্পণকারী মাসুমার স্বামী নাজমুল হাসান।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে যশোর জেলা পুলিশ প্রশাসনের পক্ষে ১১ জনের নাম ও ঠিকানাসম্বলিত পোস্টার করা হয়। সরকারের দেয়া আইনগত সুবিধা পেতে তারা আত্মসমর্পণ করেছেন বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত