বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সিটিতে শাহানা পেলেন প্রথম স্মার্ট কার্ড

1034066নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রথম স্মাট কার্ড পেলেন শাহানা আখতার খানম। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় রমনা থানার সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্প থেকে তিনি কার্ডটি সংগ্রহ করেন। শাহানা আখতার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অংশের কাকরাইলের ভোটার। ঢাকা দুই সিটি করপোরেশনের উত্তরা এবং রমনায় থানা এলাকায় স্মাট কার্ড বিতরণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

শাহানা বলেন, খুব সুন্দর পরিবেশে নির্বাচন কমিশনের কর্মকর্তারা কার্ড বিতরণ করছেন। আগে আসলে আগেই পাবেন এমন ভিত্তিতে দেওয়া হচ্ছে স্মার্ট কার্ড। প্রথমে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দিয়েছি। এরপর পুরনো কার্ড জমা দেওয়ার পর তারা আমাকে স্মার্ট কার্ড দেন। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ৪০ জন অপারেটর কার্ড বিতরণে কাজ করছেন। বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কার্ড বিতরণ কার্যক্রম। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত