বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে আগুনের ঘটনায় তিনটি তদন্ত কমিটি

0f595ebff70468adbd8ec424dbab4909-57f0b76406255নিউজ ডেস্ক : যশোরের বেনাপোল স্থলবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দর, কাস্টমস এবং নৌপরিবহন মন্ত্রণালয় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।

এদিকে, বেনাপোল বন্দরের ২৩ নম্বর শেডে এ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

ক্ষতিগ্রস্ত আমদানিকারকরা পুড়ে যাওয়া মালমালের ক্ষতিপূরণ দাবি করেছেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের ক্ষতিপূরণ ইন্স্যুরেন্সের মাধ্যমে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আবদুল হান্নানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে তাদের রিপোর্ট দেবে।

অন্যদিকে, বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষও আলাদা একটি কমিটি গঠন করেছে। অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাফায়াত হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের অপর একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। ভারত ও বাংলাদেশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে ওপেন ইয়ার্ডের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। বন্দরের পাশে বন্দর থানার আংশিক অংশ পুড়ে গেছে।

পুলিশ থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ প্রয়োজনীয় নথি নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত