বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন আল আমিন, রুবেল-তাইজুল বাদ

al-aminস্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৪ রান দিয়ে তবু একটি উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ওয়ানডেতে তা-ও নয়। দুই ম্যাচে এমন পারফরম্যান্সের মূল্যই আফগানিস্তান সিরিজেই দিতে হয়েছে তাইজুল ইসলামকে। বাদ পড়ে যান তৃতীয় ওয়ানডেতে। বাঁহাতি স্পিনারের ভাগ্যের শিকে ছিঁড়ছে না ইংল্যান্ড সিরিজেও। আজ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, তাতে ডাক পাননি তাইজুল।

তাইজুলের বদলে তাহলে দলে ডাক পেয়েছেন কে? আল আমিন হোসেন। আফগানিস্তান সিরিজেও প্রাথমিক দলে ছিলেন, কিন্তু মূল দলে আর সুযোগ পাননি। কিন্তু একটি সিরিজ বিরতি দিয়েই আবার ফিরলেন দলে। আল আমিনকে নিয়ে দলে পেসার মোট চারজন। বাকি তিনজন—অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সঙ্গে তাসকিন আহমেদ ও শফিউল হোসেন। বাদ পড়েছেন রুবেল হোসেনও।

সব মিলিয়ে মনে হতেই পারে, আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডেটিই হয়তো ছিল ইংল্যান্ড সিরিজের দলের জন্য আভাস। প্রায় সাড়ে আট বছর পর দলে ফেরা স্পিনার মোশাররফ হোসেনও আছেন ইংল্যান্ড সিরিজে। প্রথম দুটি ওয়ানডে হবে ৭ ও ৯ অক্টোবর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

ইংল্যান্ড সিরিজ ১৪ সদস্যের দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত