বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাড়া পেলেন সেই মাশরাফি ভক্ত

 

নিজস্ব প্রতিবেদক : খেলা চলাকালে নিরাপত্তা বেষ্টনি ভেঙে মাঠে ঢুকে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে জড়িয়ে ধরা ভক্ত মেহেদী হাসানকে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মিরপুর মডেল থানা থেকে ছাড়া পেলেন তিনি।

maash_53054

মিরপুর মডেল থানার ওসি ভূঁইয়া মাহবুব জানান, মেহেদীর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেয়া হয়েছে।

শনিবার আফগানিস্তানের সঙ্গে ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠে ঢুকে পড়েন মেহেদী। তখন বল করার প্রস্তুতি নিচ্ছিলেন তাসকিন। মেহেদী দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন মাশরাফিকে। মাশরাফি তাকে শুরুতে আগলে রাখলেও স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পুলিশ মিরপুর থানায় নিয়ে রাখে। ওই তরুণের সঙ্গে তার আরো তিন বন্ধুকেও ধরে নিয়ে যাওয়া হয়। ইংল‌্যান্ডের সঙ্গে সিরিজের আগে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিনভর তদন্তও চালায় পুলিশ।

পুলিশ জানায়, ওই তরুণদের কোনো অসৎ উদ্দেশ‌্যের প্রমাণ না পাওয়ায় রবিবার রাতে তাদের ছেড়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত