,

কারা কবে পাচ্ছেন স্মার্ট কার্ড

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) গ্রহণ করার মধ্য দিয়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। প্রথম ধাপে এই কার্ড পাচ্ছেন রাজধানীবাসী।রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চোখের মণির ছবি ও দশ আঙুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রী।এরপর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। এ সময় পুরনো জাতীয় পরিচয়পত্র ফেরত দেন ক্রিকেটাররা।

masrafee1475404922

প্রথম দিনে স্মার্ট কার্ড পাচ্ছেন রমনা ও উত্তরা এলাকার ভোটাররা। এরপর সোমবার থেকে জোরেশোরে শুরু হবে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম জানান, আগামীকাল সোমবার (৩ অক্টোবর) থেকে প্রথম ধাপে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এ কার্ড বিতরণ করা হবে। ফুলবাড়ীতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

প্রথম ধাপে ৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাজধানীর উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজে ১ নম্বর ওয়ার্ডের নাগরিকদের হাতে কার্ড তুলে দেওয়া হবে। ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণ সিটি করপোরেশনের রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটাররা সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল ও কলেজ কেন্দ্র, ২১ নম্বর ওয়ার্ডের ভোটাররা উদয়ন স্কুল কেন্দ্র এবং ২০ নম্বর ওয়ার্ডের ভোটাররা সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে গিয়ে এই কার্ড সংগ্রহ করতে পারবেন।

দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় কার্ড বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় এবং চতুর্থ ধাপে বাকি সব উপজেলায় কার্ড বিতরণ করা হবে।

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। ভোটাররা যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করতে পারবেন।

এই স্মার্ট কার্ডে কার্ডধারীর অনেক তথ্য থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য- নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, বয়স, লিঙ্গ, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা, দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন, ধর্ম।

এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নম্বর, আয়কর সনদ নম্বর, বৈবাহিক অবস্থা, জন্মতারিখ, রক্তের গ্রুপ, জন্ম নিবন্ধন সনদ, টেলিফোন ও মোবাইল নম্বর, মা-বাবার জাতীয় পরিচয়পত্র নম্বর, স্বামী বা স্ত্রীর নাম ও পরিচয়পত্র নম্বর থাকবে এই কার্ডে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে