বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে সম্পর্কও থাকবে, ঝগড়াঝাটিও চলবে

photo-1475406386প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মন্তব্য করেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সার্ক শীর্ষ সম্মেলনে যাব না। দেখা যাচ্ছে অন্য আরো চারটি দেশ একই সিদ্ধান্ত নিয়েছে। সাতটি দেশের মধ্যে চারটিই যদি না যায়, তাহলে তিনটি থাকলে কি সম্মেলন হবে? ফলে সার্কের বর্তমান সভাপতি রাষ্ট্র নেপাল বাধ্য হয়েছে সম্মেলন বন্ধ করতে।

সার্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে বাংলাদেশ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘কাজেই বাস্তবতাটা মনে রাখতে হবে। (পাকিস্তানের সঙ্গে) কূটনৈতিক সম্পর্ক সেটাও থাকবে। আবার ঝগড়া-ঝাটি সেটাও চলবে। এটা কোনো ব্যাপার না।’

‘যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থেকেই যায়। তারা যখন যা বলছে, আমরা তার প্রতিবাদ করছি’, যোগ করেন প্রধানমন্ত্রী।

আজ রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকেল ৪টায় এ সম্মেলন শুরু হয়।

প্রধানমন্ত্রী এ সংবাদ সম্মেলনে তাঁর কানাডা ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গত শুক্রবার ঢাকা পৌঁছান। এ সময় তাঁকে বিপুল অভ্যর্থনা দেওয়া হয়।

উত্তর আমেরিকার দেশ দুটি সফরে শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডা সফর করেন।

পরে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসন-সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ