,

শামীম স্পি‌নিং মি‌লের আগুন নিয়ন্ত্রণে

09521611নিউজ ডেস্ক : যশোরের বেনাপোল স্থলবন্দরের ২৩ নম্বর গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানান যশোর ফায়ার সার্ভিসের উপপরিচালক পরিমল কুমার কুণ্ডু।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, কাস্টমস কমিশনার শওকত হোসেন ও বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন।

বেনাপোল বন্দরের উপপরিচালক আবদুল জলিল বলেন, আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে। এর পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

তবে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী মফিজুর রহমান স্বজন দাবি করেন, আগুনে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগে বলে জানান বন্দর উপপরিচালক আবদুল জলিল।

আগুন লাগার পরপরই ভারত ও বাংলাদেশের চারটি ফায়ার ইউনিট পানি ছিটিয়ে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গুদামের পাশে খোলা আকাশের নিচে রাখা বিভিন্ন মেশিনারি, টায়ার, কেমিক্যাল এবং অন্যান্য আমদানি পণ্য পুড়ে ছাই হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, ২৩ নম্বর গুদামের পাশে অবস্থিত বন্দর থানার সামনে রাখা বেশ কয়েকটি ভারতীয় ট্রাক ও বিভিন্ন সময়ে জব্দ করা প্রাইভেটকারও পুড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে