,

প্রধানমন্ত্রী স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করবেন সোমবার

 

নিজস্ব প্রতিবেদক : মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে সোমবার।রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সোমবার সকাল ১০টায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

smart_card1475335667

নির্বাচন কমিশন (ইসি) প্রায় ১০ কোটি নাগরিককে এই স্মার্ট কার্ড দেবে। এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, সোমবার উদ্বোধনের পর স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রথমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরে রাজধানী ঢাকার দুটি সিটি করপোরেশন ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ভোটার সংখ্যা প্রায় ১০ কোটি। আট বছর আগে ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ নাগরিককে প্রথমবারের মতো জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছিল। কিন্তু কিছু অসাধু লোক ওই পরিচয়পত্র নকল করেছিল। মেশিন রিডেবল স্মার্ট কার্ড এই ধরনের জালিয়াতি রোধ করবে।

স্মার্ট কার্ডে কার্ডধারীর সব তথ্য থাকবে। কার্ডধারীরা ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্টসহ ২২ ধরনের সেবা পাবেন। ইসি স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিসের ছবিসহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। মেশিন রিডেবল এই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি রোধে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে