,

সেই মাশরাফিভক্ত এখন পুলিশের হাতে

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময়ে প্রটোকল অমান্য করে মাঠে প্রবেশ করে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরা তরুণ মেহেদি হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেয়া হয়েছে। এ রিপোট লেখা অবধি জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই বায়তুল্লাহ নিশ্চিত করেছেন।

maash_52920_52923

পরে উপ-কমিশনার জসিমউদ্দিন জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তরুণ মাশরাফির ভক্ত। তারপরও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা ‍আমরা খতিয়ে দেখছি।’

শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বোলিং ইনিংসের ২৯ ওভারের দ্বিতীয় বলটি তাসকিন আহমেদ শেষ করা মাত্রই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দৌড়ে এসে মাঠে ঢুকে যান ওই দর্শক। জুড়িয়ে ধরেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মুহূর্তেই খেলা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিসিবির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলী দৌড়ে যান তার বাহিনী নিয়ে।

মাশরাফি বুঝতে পারেন, কঠোর শাস্তি অপেক্ষা করছে ওই ভক্তের কপালে। মাশরাফি নিজেই জড়িয়ে রক্ষা করেন ওই ভক্তকে। পরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা থানায় সোপর্দ করেন ওই তরুণকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে