,

মাত্র ১ শতাংশ বাংলাদেশি উন্মুক্ত স্থানে মলত্যাগ করে

 
নিজস্ব প্রতিবেদক : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়। বাংলাদেশের শতকরা ১ শতাংশ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করে। ৯৯ শতাংশ লোকই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার করে।এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে শনিবার (০১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ডিপিএইচই কার্যালয়ে এ তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী মো. ওয়ালী উল্লাহ।

23

সংবাদ সম্মেলনে ডিপিএইচইর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে গবেষণাপত্রের বরাত দিয়ে বলা হয়, ২০০৩ সালে ৪২ শতাংশ মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করত। ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী, উন্মুক্ত স্থানে মলত্যাগ ৪১ শতাংশ কমে গেছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিপিএইচইর প্রধান প্রকৌশলী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশকে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে শত ভাগ লোককে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আনতে হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবুর রহমান বলেন, শত ভাগ স্যানিটেশন নিশ্চিত হয়ে যাওয়াটাই যথেষ্ট নয়। উন্নত স্যানিটেশনের জন্য আরো কাজ করতে হবে। তিনি বলেন, বিশেষ করে নগর এলাকাগুলোতে স্যানিটেশনব্যবস্থা উন্নত হলেও সুয়ারেজ লাইনের মাধ্যমে বর্জ্য যাচ্ছে নদীতে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। ২০৩০ সালের মধ্যে এ ব্যবস্থার উন্নয়নে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে