বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে এক মাশরাফি-ভক্তের কাণ্ড ! (ভিডিও)

mas20161001221050এমন দৃশ্য ইউরোপিয়ান ফুটবলের মাঠে নিয়মিত দেখা যায়। প্রায়ই এর শিকার হন লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মত ফুটবলাররা। ক্লাব ফুটবলে কিংবা জাতীয় দলের ম্যাচে প্রায়ই দেখা যায়, ম্যাচ চলা অবস্থাতেই নিরাপত্তার বাঁধ ভেঙে মাঠে ঢুকে পড়েন দু-একজন পাগলাটে দর্শক। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তেমন অনেক ছবি নিয়মিতই এই দেশের পত্র-পত্রিকাগুলো ছাপায়।

এবার সেই কাণ্ডটা ঘটলো বাংলাদেশে। তাও আবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখন চলছে ২৯ তম ওভারের খেলা। বল করছিরেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে আফগানিস্তানের রশিদ খান।

এমন সময় এক দর্শক ঢুকে গেলেন মাঠে। উদ্দেশ্য আর কিছুই না। স্রেফ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে একবার ছুঁয়ে দেখা। সেই স্বপ্ন তার পূরণ হল। মাশরাফি তাকে কোনোই বাঁধা দিলেন না। হাত মেলালেন, বুকে জড়িয়ে ধরলেন।

তবে, দু’জনের এই সাক্ষাতটা খুব একটা দীর্ঘায়িত হল না। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ঝাঁক ভলান্টিয়ার এগিয়ে এসে ওই ভক্তকে সরিয়ে নিয়ে গেলেন। ঘটনা দেখে ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলীও।

খোঁজ নিয়ে জানতে পেরেছে ওই ভক্তের নাম মেহেদি হাসান। নিরাপত্তাকর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে এসে এক দফা জেরা করেন। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় মিরপুর থানায়।

https://www.youtube.com/watch?v=4Kd9qRpMseo

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ