,

সৌদি সীমান্তে ইয়েমেনের শেল, বাংলাদেশীসহ ৪জনের মৃত্যু

28120আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জাহান প্রদেশের সীমান্তে ইয়েমেন থেকে ছোড়া শেলের আঘাতে দেশটির এক সীমান্তরক্ষীসহ অপর তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহত তিন বেসামরিক নাগরিকের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন বলে জানা গেছে।

দেশটির সরকার এক বিবৃতিতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। ওই ঘটনায় বাংলাদেশী ছাড়া নিহত বাকী বেসামরিক দু’জন সৌদি নাগরিক বলে জানা গেছে। তবে তাদের কারোরই বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর মেজর জেনারেল মনসুর আল-তুর্কি জানান, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দেশটির জাহান প্রদেশের সীমান্তবর্তী তুওয়াল শহরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর ‘হামলা’র ঘটনা ঘটেছে।

এ হামলার পেছনে ইয়েমেনের ‘হওথিস’ বিদ্রোহী গোষ্ঠী দায়ী বলে সৌদি আরব মনে করছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, একই দিনে ইয়েমেনের মধ্যাঞ্চলে বায়দা প্রদেশের রাদা শহরে ড্রোন হামলায় দুজন সন্দেভাজন আল কায়েদা সদস্যকে হত্যা করা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা ইয়েমেনে আল কায়েদার লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা পরিচালনা করে। মাঝে মাঝেই দেশটি বিবৃতি দিয়ে তাদের এ নিয়মিত অভিযানের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করে। গত সপ্তাহে দেশটি ইয়েমেনে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়ে চারজন আল কায়েদা সদস্যকে হত্যা করেছে। এর মধ্যে রাদা শহরে নিহত দুজনও রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে