,

পানির নিচে গাড়ি শনাক্ত, ভেতরে লাশ

28118মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মুক্তারপুরে সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে তলিয়ে যাওয়া প্রাইভেট কারটিকে ৬০ ফুট পানির নিচে শনাক্ত করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি হুমায়ুন কবির বলছেন, গাড়ির ভেতরে চালকের লাশ রয়েছে। তবে পানির নিচে গাড়ি থেকে তা বের করা সম্ভব হয়নি।শনিবার সকাল ১০টার দিকে পানির নিচে গাড়িটি শনাক্ত করার পর রশি বেঁধেছেন ডুবুরিরা। সেটি টেনে তোলার জন্য রেকার আনা হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে মুন্সীগঞ্জগামী ওই প্রাইভেট কারের চালক শুক্রবার গভীর রাতে মুক্তারপুর সেতুর টোল প্লাজা পার হয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি সেতুর পশ্চিম দিকের রেলিং ভেঙে নদীতে তলিয়ে যায়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়িরর ইনচার্য মো. মোশারফ হোসেন জানান, ওই গাড়ির মালিক নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার ব্যবসায়ী হাজী আব্দুর রউফ। তার ছেলে জালাল উদ্দিন ভূইয়া রুমী (২০) একাই গাড়িতে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। “পরিবার আমাদের বলেছে, রাতে চালককে ছুটি দিয়ে নিজেই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিল ওই তরুণ।”

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাতেই অভিযানে নামে। রাত ২টার দিকে ৬০ ফুট পানির নিচ থেকে গাড়ির বাম্পার পাওয়ার কথা জানান ডুবুরি হুমায়ুন কবির। কিন্তু নদীতে তীব্র স্রোতের কারণে এক পর্যায়ে তল্লাশি স্থগিত করা হয়। এরপর শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আবারও অনুসন্ধান শুরু করে। এদিকে টোল প্লাজার সিসি ক্যামারার ফুটেজ পরীক্ষা করে মালিক ও চালকের পরিচয় জানতে পেরেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে