বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হান্নান শাহকে প্রত্যাশিত সম্মান করা হয়নি: দুদু

 

নিজস্ব প্রতিবেদক : মৃত্যুর পরও দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহকে প্রত্যাশিত সম্মান করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী বন্ধু দল ‘স্বাধীন নির্বাচান কমিশন গঠনে রাজনৈতিক দলের ভূমিকা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

shamsuzzaman-dudu20151118130601

হান্নান শাহর স্মৃতিচারণ করে শামসুজ্জামান দুদু বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ একজন সম্মানিত ব্যক্তিকে উপযুক্ত সম্মান করেনি। আমরা প্রত্যাশা করেছিলাম, সরকার তাকে সম্মান দেবে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী সরকার তাকে সম্মান করেনি।

তিনি বলেন, দীর্ঘ সফর শেষে আজ প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। তাকে বলতে চাই, আপনার কাছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি সুযোগ আছে। এটা হলো দেশের সকল বিরোধী দলগুলোকে নিয়ে আলোচনায় বসতে হবে। তাই আর দেরি না করে বিরোধী দলগুলোকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আয়োজক সংগঠনের আহ্বায়ক শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. ওবাইদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ