বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে খালি করা হচ্ছে গ্রাম, সেনাদের ছুটি বাতিল

emptying_the_adjacent_border_village_fundsভারত-পাকিস্তানের সীমান্তে এখন পুরোপুরি যুদ্ধাবস্থা। ভারত পাকিস্তান দুই সীমান্তেই খালি করা হচ্ছে গ্রাম। সরিয়ে নেওয়া হচ্ছে গ্রামের মানুষদের। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে সেনাদের ছুটি বাতিলের খবর।

বৃহস্পতিবার সকালে কাশ্মীরে উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পাল্টা জবাবে পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে বিশেষ সেনা অভিযান চালানোর দাবি করেছে ভারত। পাকিস্তান অবশ্য দাবি করেছে, এই অভিযানের ঘটনা পুরোপুরি বানোয়াট। সীমান্তে দুই পক্ষের গোলাগুলিতে মারা গেছেন দুই পাকিস্তানি সেনা। তবে পাকিস্তানের অভ্যন্তরে অন্তত সাতটি জঙ্গিঘাঁটিতে হামলা চালানোর ভিডিও ফুটেজও আছে বলে দাবি ভারতের। সেনাবাহিনী কীভাবে সেই হামলা পরিচালনা করেছে, তার বর্ণনা দেওয়া হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

আর পাকিস্তানে ওই হামলার পর স্বভাবতই প্রশ্ন এবার কি তবে পাল্টা হামলা চালাবে পাকিস্তান? ওই আশঙ্কাতেই ভারতের সীমান্তের গ্রামগুলো থেকে সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। অপরদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনও এক প্রতিবেদনে জানায় পাকিস্তানের সীমান্তের গ্রাম থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার খবর।

এ ছাড়া ছুটিও বাতিল করা হয়েছে ভারতীয় সেনাদের। গতকাল বুধবার সেনাবাহিনীর এক বিশেষ আদেশে সেনাদের সকল ছুটি বাতিল করা হয়। সাধারণত যুদ্ধকালীন অবস্থায় সেনা ছুটি বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। অবশ্য পাকিস্তানের সেনাদের ছুটি বাতিলের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ