বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেট্রোল পাম্পে কাল থেকে অভিযান

নিজস্ব প্রতিবেদক : দেশের সকল পেট্রোল পাম্পে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

nasrul1475152414
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে একটি পেট্রোল পাম্পে ভেজালবিরোধী অভিযান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে অভিযান চালানোর কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তিনি এই পাম্পে অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন তিনি নিজেই।

এ সময় পাম্পে জ্বালানি তেল পরীক্ষা করা হয়। এর মধ্যে অকটেনের গ্রেডে হেরফের ধরা পড়ে। পরে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘কাল (শুক্রবার) থেকেই অভিযান শুরু হচ্ছে। আগামী তিন মাস সারাদেশে এই অভিযান চলবে। অভিযানকালে খতিয়ে দেখা হবে জ্বালানি তেলে ভেজাল রয়েছে কী না, পরিমাপে তারতম্য হচ্ছে কী না।’ অভিযোগ প্রমাণিত হলে পাম্পের ডিলারশিপ বাতিল এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আগামী মাসের মধ্যে আবারো জ্বালানি তেলের দাম কমানোর ইঙ্গিত দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত