বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নয়

নিজস্ব প্রতিবেদক : এ বছর আশুরার দিন তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি ও বল্লম নিয়ে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বৃহস্পতিবার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজম্যান্টের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান।

ly_52619
তিনি বলেন, হোসেনী দালান থেকে যে মিছিলটি বের হয়, তারা শিকল দিয়ে নিজেদের বেঁধে দা, কাঁচি, ছুরি, বল্লম নিয়ে বের হত। আমরা তাদের ডেকে বলেছি, এখন নিরাপত্তার কারণে এইসব নিয়ে মিছিল করা যাবে না।

হিজরি পঞ্জিকার ১০ মহররম মুসলিম বিশ্বে আশুরা পালিত হয়। এক হাজার ৩৩২ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন।

আশুরা উপলক্ষে পুরান ঢাকায় হোসনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল বের হয়। কারবালার রক্তাক্ত স্মৃতি স্মরণে এ সময় অনেককে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে নিজের দেহে আঘাত করে রক্ত ঝরাতে দেখা যায়। এ কারণে অনেকেই ছুরি, কাঁচি, বল্লম ও শেকল বহন করেন।

পুলিশ কমিশনার বলেন, এটা কোনো ধর্মীয় অনুশাসন নয়। তারা এরই মধ্যে আমাদের কথা দিয়েছে, এই ধরনের কাজ এবার তারা করবে না।

গত বছর তাজিয়া মিছিলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। আর তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় ভোররাতে হোসেনি দালানে জঙ্গি বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল।

আছাদুজ্জামান মিয়া বলেন, এবার হিন্দুদের দুর্গা পূজা এবং মুসলমানদের আশুরা একই সময়ে পড়ায় ‘নিশ্ছিদ্র নিরাপত্তা’ ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা পুলিশ, র‍্যাব এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা মণ্ডপের জন‌্য আলাদা আলাদা ব্যবস্থা গ্রহণ করব।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত