,

‘পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না’

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে পাকিস্তানকে দাওয়াতের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সভঅফপতি মন্ডলীর সদস্য মো. নাসিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপকমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

md-nasim_197463
মো. নাসিম বলেন, গত কয়েক দিন আগে বিভিন্ন পত্র-পত্রিকায় আওয়ামী লীগের সম্মেলনে পাকিস্তানের বিভিন্ন রাজেনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশিত হয়েছে। তাদের কে দাওয়াত দিয়েছে? এভাবে কল্পনার ভিত্তিতে খবর প্রকাশ করা উচিত না। আর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে পাকিস্তানকে দাওয়াতের কোনো প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, যারা নিষেধ অমান্য করে বাংলাদেশের বিভিন্ন আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করে, যারা এদেশের স্বাধীনতা চায় নি তাদের দাওয়াত দেয়া হবে না। সম্মেলনে বাহিরের রাষ্ট্রের কাদের কাদের দাওয়াত দেয়া হবে সে বিষয়ে এখনও আলোচনা চলছে। আমরা খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানাবো।

মধ্যবর্তী নির্বাচন নয়, বিএনপি পূর্বের নির্বাচন চায়-বিএনপির এমন বক্তব্যে তিনি বলেন, ২০১৯ সালেই জাতীয় নির্বাচন হবে। যথাসময়ে সংবিধান মেনে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈঠকে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল ফারুক খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপা‌চার্য মীজানুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে