,

কক্সবাজারে ১১ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার চকরিয়া থানা এলাকা থেকে ১১ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ফজল কাদের ওরফে ফজইল্যা ডাকাতকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব ৭ এর একটি টিম।বৃহস্পতিবার ভোররাতে থানার শহরিয়া পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ১টি শুটারগান, ৭টি এসবিবিএল, ৩টি ওয়ান শুটারগান এবং ২১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

chitta_52603

ফজইল্যা ডাকাত কক্সবাজার মহেশখালী ধলঘাটা মুহুরী গোনা গ্রামের মৃত হাজী মোহাম্মদ হোসাইনের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ।
কক্সবাজারে ১১ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

তিনি জানান, র‌্যাব-৭ এর একটি চৌকষ দল অভিযান চালিয়ে মহেশখালী ও চকরিয়া থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি ও অন্যান্য ধারায় সর্বমোট ১১টি মামলার শীর্ষ সন্ত্রাসী ফজইল্যাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি এবং জব্দ আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে