বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দি ৬শ বিদেশির অর্ধেকই মিয়ানমারের

jail20160929091302দেশের বিভিন্ন কারাগারে বিশ্বের ১৬টি দেশের প্রায় ৬শ’ বিদেশি নাগরিক জেলবন্দি রয়েছেন। তাদের মধ্যে কেউ হাজতি, কেউ সাজাপ্রাপ্ত আবার কেউবা মুক্তিপ্রাপ্ত হয়েও জেল খাটছেন। হাজতি, সাজাপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্ত বন্দিদের অর্ধেকেরও বেশী সংখ্যক মিয়ানমারের বাসিন্দা। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বন্দি রয়েছে ভারত ও পাকিস্তানের।

অনুসন্ধানে জানা গেছে, জেলবন্দি মোট বিদেশি নাগরিকদের মধ্যে ৮৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা খাটা শেষ হলেও তারা মুক্তি পাচ্ছেন না। মুক্তিপ্রাপ্ত হয়েও জেলবন্দি এমন সর্বোচ্চ ৬৯ জনই ভারতীয় নাগরিক। এছাড়া মিয়ানমার ১৬, পাকিস্তান ২ ও নেপালের ২ জন নাগরিক রয়েছেন।

কারা উপ মহাপরিদর্শক (সদর দফতর) এ কে এম ফজলুল হক গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিদেশি বন্দিদের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি মুক্তিপ্রাপ্ত আসামিদের স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার কথাও বলেন।

কারা অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে বন্দি বিদেশি নাগরিকের মোট সংখ্যা মোট ৫৮২ জন। এদের মধ্যে ৪৪৫ জন হাজতি, ৪৮ জন দণ্ডপ্রাপ্ত ও মুক্তিপ্রাপ্ত ৮৯ জন রয়েছেন।

জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে ভারত, মিয়ানমার, পাকিস্তান, পেরু, মালয়েশিয়া, থাইল্যান্ড, কঙ্গো, নাইজেরিয়া, স্পেন, জার্মানী, চীন, আলজেরিয়া, ক্যামেরুন, ইরান , তানজানিয়া ও নেপালের নাগরিক রয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ভারতের ২৮ জন, মিয়ানমারের ১২, পাকিস্তানের ৬ ও তানজানিয়ার ২ জন রয়েছেন।

কারা অধিদফতরের এআইজি প্রিজনস্ (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের কাছে মুক্তিপ্রাপ্ত হয়েও কেন ৮৯ জন জেলবন্দি রয়েছেন এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জেল কর্তৃপক্ষ আসামিকে কারও না কারও কাছে হস্তান্তর করবে এটাই নিয়ম। বিদেশি নাগরিককে সরাসরি ছেড়ে দেয়ার সুযোগ নেই।

অবৈধ অনুপ্রবেশের দায়ে কিংবা অন্য কোন অপরাধে আইন প্রয়োগকারী সদস্যদের হাতে গ্রেফতার হওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানোর পরই কারা কর্তৃপক্ষ বিদেশি নাগরিকের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। সাজা শেষ হওয়ার পরও কারা কর্তৃপক্ষ চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তা অবহিত করে। যে সব দেশের নাগরিক সে সব দেশের যোগাযোগের ওপর বন্দি দ্রুত মুক্তির বিষয়টি নির্ভর করে বলে তিনি মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ