,

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

nasim_52487

আগামী ৭ অক্টোবর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং ৪ নভেম্বর বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নাসিম বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে গতবছর যে গুজব উঠেছিল আশা করছি এবছর সেরকম কিছু হবে না। কঠিন নিরাপত্তা ও স্বচ্ছতার মধ্য দিয়ে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ আসবে না বলেই আমার বিশ্বাস।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জামায়াত-শিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারের বিরুদ্ধে আগেও আমার কাছে অভিযোগ এসেছে। এই কোচিং সেন্টার বন্ধে আমি উদ্যোগ গ্রহণ করবো। কোচিং সেন্টারের নামে যারা জালিয়াতি করে তাদের বন্ধ করা হবে। আগামীতে মেডিকেল কোচিং রাখা হবে কি না তা সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অধিদফতরের পরিচালক (চিকিৎসা, শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে