,

শাহজালালে ২৫১ কার্টন বিদেশি সিগারেট জব্দ

1121332নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ২৫১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। আজ বুধবার ভোরে এগুলো জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত সিগারের মূল্য প্রায় ২৮ লাখ টাকা। জব্দ করা সিগারেটের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মোঃ লিয়াকত আলী নামের এক যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্সের এই ফ্লাইটে ভোর ৫:৩০ টায় ঢাকায় পৌঁছান। শুল্ক গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে যাত্রী কাস্টমস হলের ৩নং বেল্টের কাছে সিগারেটগুলো ফেলে রেখে যান। পরে পরিত্যক্ত অবস্থায় সিগারেটগুলো জব্দ করা হয়। লাগেজের ট্যাগে লিয়াকত আলীর নাম লেখা ছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে