বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

mirzapurমির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

আজ বুধবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার দুল্যা মনসুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মোস্তফা (৪০)। বাড়ি নাটোরের বনপাড়া উপজেলায়।

আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, যাত্রীবাহী দুটি বাস, একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে মির্জাপুর ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সকাল আটটার দিকে মির্জাপুর থানা-পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনা-কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। এরপর মহাসড়কে যান চলাচল শুরু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, যানবাহন চারটি সরিয়ে নেওয়া হয়েছে। হতাহত হওয়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ