,

বাংলাদেশও যাচ্ছে না পাকিস্তান সার্ক সম্মেলনে

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এরই মধ্যে তিনটি দেশ ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। এবার বাংলাদেশও আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এই সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে সার্ক সচিবালয়ে।

saarc01475037722

সূত্র জানিয়েছে, বাংলাদেশও সার্ক শীর্ষ সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে মঙ্গলবার বাংলাদেশের এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুদ্ধাপরাধের বিচারের রায় কার্যকর করা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের বারবার হস্তক্ষেপের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানে আসন্ন সম্মেলনে যোগ দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে কূটনৈতিকরা বলছেন, সব মিলিয়ে ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হওয়ার সম্ভাবনাই দেখা দিয়েছে। এমনকি যেকোনো সময় স্থগিতের ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিতও করেছে।

এর কারণ হিসেবে সূত্র বলছে, সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট-জাতির আঞ্চলিক জোটের কোনো সদস্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান না গেলে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়।

তবে এখন পর্যন্ত সম্মেলনের আয়োজক দেশ পাকিস্তানের কাছ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগামী ৯ ও ১০ নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কাশ্মীরে সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উত্তেজনার জের ধরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেয় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গণমাধ্যমকে বিষয়টি জানান।

বিকাশ স্বরূপ মঙ্গলবার এ বিষয়ে একটি টুইটও করেছেন। এতে তিনি লিখেছেন, আঞ্চলিক সহযোগিতা ও সন্ত্রাস এক সঙ্গে চলতে পারে না। ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন থেকে সরে দাঁড়াল ভারত। সার্কের সভাপতি দেশ নেপালকে ভারত জানিয়েছে এ অঞ্চলে আন্তঃসীমান্ত সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এবং সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের হস্তক্ষেপ বেড়ে যাওয়ায় এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে যা নভেম্বরে ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য সহায়ক নয়।

এর আগে আফগানিস্তান ও ভুটানও এই সম্মেলনে যোগ দিচ্ছে না বলে নিজেদের সিদ্ধান্ত জানায়।

প্রসঙ্গত, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা-সার্ক এর যাত্রা শুরু ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর। এর সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে