,

হান্নান শাহের অবদান চির অম্লান হয়ে থাকবে: খালেদা

নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহের মৃত্যুতে শোকপ্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, দেশ-জাতির প্রতিটি প্রয়োজনে তার ভূমিকা ও অবদান ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ।বিগত জরুরি অবস্থার সময়ে পাশে থাকায় সাবেক সেনা কর্মকর্তা হান্নান শাহ ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আস্থাভাজনদের একজন।

khaleda-ziattt-thumbnail

এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, জাতীয় জীবনে বর্তমান ক্রান্তির সময়ে তাকে যখন খুব দরকার, সে সময়ে তিনি চিরতরে চলে গেলেন। এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। দেশ-জাতির প্রয়োজনের মুহূর্তে তার ভূমিকা ও অবদান ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।

খালেদা জিয়া বলেন, স্বৈরাচারবিরোধী ৯০ এর গণঅভ্যুত্থানের একজন অগ্রবর্তী সংগঠক হিসেবে মন্ত্রিসভার সদস্য হিসেবে, ফখরুদ্দিন-মঈনুদ্দিনের অবৈধ সরকারবিরোধী সংগ্রামের সূচনাকারী এক বলিষ্ঠ কণ্ঠ হিসেবে, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে মরহুম হান্নান শাহ সাথে আমার অনেক স্মৃতির সঙ্গে জড়িত রয়েছেন।

তিনি বলেন, দেশ-জাতির প্রতিটি প্রয়োজনের মুহূর্তে তিনি অসীম সাহস ও দেশপ্রেমে দীপ্ত হয়ে রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। আজীবন তিনি যোদ্ধা-সেনা নায়কের ভূমিকাই পালন করে গেছেন।

প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, আমি যখন কায়মনোবাক্যে প্রার্থনা করছিলাম, তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, তখনই তার মৃত্যু সংবাদ এলো। এটা যে কত বড় দুঃসংবাদ তা ভাষায় প্রকাশ করার নয়। এ বেদনা ও শোকের পরিমাপ নেই। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে