,

চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের বন্দরনগরীর একটি বস্তি থেকে একে-২২ রাইফেল, এসএমজি ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছেে র‌্যাব। সকালে নগরীর রেলওয়ের আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন বাস্তুহারা কলোনি বস্তি থেকে এগুলো উদ্ধার হয়।র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি একে ২২ রাইফেল ও এসএমজি রয়েছে। এ ছাড়া রয়েছে রাইফেলের দুটি ম্যাগজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও চারটি রাম দা। এই ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব।

chitta_52274

র‌্যাব-৭ এর পক্ষ থেকে দুপুরে সংবাদ মাধ্যমে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। ওই বার্তায় এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ।

এদিকে র‌্যা ব-৭ এর অধিনায়ক লেফটেন্যােন্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন এই বস্তিতে অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্যব প্রকাশের কথা জানান তিনি।

তিনি বলেন, মাদকের আখড়া হিসেবে পরিচিত এই বস্তি আগে থেকেই র‌্যাবে নজরদারিতে ছিল। সাধারণত নিম্ন আয়ের লোকজন সেখানে কম টাকায় বাসা ভাড়া নিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে