,

১০ টাকা দরে ৫০ লাখ পরিবারকে চাল দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক :সারাদেশে ৫০ লাখ পরিবারকে ১০ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একথা জানান।

maya_52332

মন্ত্রী বলেন, সারাদেশে (ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে) গ্রামীণ জনপদের অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য চলতি মাস থেকে প্রতি কেজি ১০ টাকা দরে কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

সরকারি দলের সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৫-১৬ অর্থবছরে দেশে জনসংখ্যা প্রায় ১৫.৯১ কোটি। বিআইডিএস এর সমীক্ষা-২০১২ অনুযায়ী চালের জনপ্রতি দৈনিক চাহিদা প্রায় ৪৬২ গ্রাম ও গমের চাহিদা প্রায় ৪৬ দশমিক ২১ গ্রাম। সে হিসেবে মোট খাদ্যশস্যের চাহিদা প্রায় ২৯৫ দশমিক ৪৩ (চাল ২৬৮ দশমিক ৬০ ও গম ২৬ দশমিক ৮৩) লাখ মেট্রিক টন।

তিনি বলেন, ২০১৫-১৬ অর্থবছরে খাদ্যশস্যের (চাল ও গম) নিট উৎপাদন ৩০৭ দশমিক ৬০ (চাল ২৯৬.৩০ ও গম ২১.৩০) লাখ মেট্রিক টন। এই হিসাব অনুযায়ী চালের উদ্বৃত্ত প্রায় ২৭ দশমিক ৭০ লাখ মেট্রিক টন। পক্ষান্তরে গমের ঘাটতি প্রায় ১৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন। অর্থাৎ খাদ্যশস্যের মোট উদ্বৃত্ত প্রায় ১২ দশমিক ২০ লাখ মেট্রিক টন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ