হিজবুতের প্রধান সমন্বয়কসহ ৬জনের বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক :সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা মডেল থানায় একটি মামলায় হিজবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু করা হয়। এ মামলায় সাক্ষ্যের জন্য ২৪ অক্টোবর ধার্য করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। উল্লেখ্য, ২০১০ সালে উত্তরা মডেল থানায় এ মামলাটি করা হয়।











