,

যশোরে গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, আহত ৫

 

নিজস্ব প্রতিবেদক :যশোরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ম্যানসেলের গাড়ি লক্ষ্য করে ফের বোমা মেরেছে প্রতিপক্ষ। সোমবার রাত দশটার পর শহরের চারখাম্বার মোড়ে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছে। তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন শীর্ষ সন্ত্রাসী ম্যানসেল, রাকিব হোসেন, আকাশ, তুহিন হোসেন ও সাকিব। প্রাথমিক খবরে জানা গেছে, রাত দশটার পর ম্যানসেল সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথের অফিস থেকে বেরিয়ে প্রাইভেট গাড়িযোগে ষষ্ঠীতলার বাড়িতে ফিরছিলেন।

untitled_52213

চারখাম্বার মোড়ে পৌঁছলে ওঁত পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা গাড়িটি লক্ষ্য করে শক্তিশালী পাঁচটি বোমা ছোড়ে। এতে গাড়িতে থাকা পাঁচ আরোহীর সবাই আহত হন। ওই অবস্থায় তারা গাড়িটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয় সূত্র মতে, তাদের বহন করা গাড়ির জানালার খোলা ছিল। প্রতিপক্ষরা জানালা দিয়ে বোমা ছুড়ে মারে। বোমার বিস্ফোরণে তারা আহত হয়।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট রেলস্টেশন এলাকায় বোমা হামলা হয়। এতে ম্যানসেল পক্ষ দাবি করেছিল তাদের উপর বোমা হামলা হয়। অবশ্য স্থানীয় সূত্র মতে, ম্যানসেল প্রতিপক্ষের লক্ষ্য করে বোমা মারে। তবে সেযাত্রা কোনো ক্ষতি হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে