বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

 
নিজস্ব প্রতিবেদক :সাভারে বিদ্যুৎস্পৃষ্টে তিন ব্যক্তি মারা গেছে। মঙ্গলবার সকালে সাভারের আমিবাজারের আব্দুল আলী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

savar_52230

এ ঘটনায় ওই এলাকায় পল্লীবিদ্যুতের কর্মচারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।স্থানীয়রা জানায়, সকালে আব্দুল আলী মার্কেটের নিচতলা থেকে তিনতলার ছাদের উপরে রশিদ ডেন্টাল সার্জারির সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এসময় ওই মার্কেটের সাথে দিয়ে চলে যাওয়া পল্লীবিদ্যুতের মেইন লাইনে জড়িয়ে পড়েন পাঁচ শ্রমিক। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। আহত হয় দুজন।

স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে পল্লীবিদ্যুতের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, রশিদ ডেন্টাল সার্জারির মালিক ডা. মামুনুর রশীদ।

নিহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তাদের একজনের নাম ছায়েদুল (৩০) ও অপর একজনের নাম শাহ আলম (২৫)।

বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশি্চত করেছেন সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত