বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ওসি হত্যা মামলায় ১২১ জন কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক :সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার ১২১ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন।

court_52204

২০১৫ সালের ১৭ ডিসেম্বর সিলেট জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসি মোস্তাফিজুর রহমান। সংকটাপন্ন অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যান ওসি মোস্তাফিজ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রথম চার্জশিট দাখিল করেন ওসমানীনগর থানার তৎকালীন এসআই ওকিল আহমদ।

পরে অধিকতর তদন্তের দায়িত্ব পান পিবিআই’র পরিদর্শক এমরান হোসেন। গত ১৮ আগস্ট তিনি আদালতে সম্পূরক চার্জশিট জমা দেন। সোমবার অভিযোগ শুনানীকালে মামলার ১২৭ জন আসামির মধ্যে ১২১ জন আদালতে উপস্থিত হন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক শফিকুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত