বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৩ বিলাসবহুল গাড়ি আটক

 
নিজস্ব প্রতিবেদক :সিলেটে প্রায় আট কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে আনা তিনটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার অধিদফতরের সিলেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান জানান, গত এক মাসে মৌলভীবাজার ও সিলেট থেকে গাড়িগুলো আটক করা হয়।

sylhetcar-1_52189

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘কারনেট দ্য পেসেজ’ সুবিধার আওতায় প্রায় ১০ কোটি টাকা দামের গাড়ি তিনটি আনার ক্ষেত্রে আট কোটি টাকার শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। এই সুবিধার আওতায় পর্যটক ও প্রবাসী বাংলাদেশিরা শুল্ক ছাড়াই তাদের গাড়ি আনতে পারেন। দেখা গেছে, এই সুযোগ নিয়ে অনেকেই নামী ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি আনার পর কয়েক মাস দেশে কাটিয়ে সেই গাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। আর শুল্ক ফাঁকি দিয়ে এসব গাড়ি কেনা-বেচায় জড়িত আছে একটি চক্র।

এ সময় মঈনুল খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ২৯৭২ সিসি মিৎসুবিশি পাজোরো স্পোর্ট, ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের পাতন গ্রাম থেকে নিশান-৩০০ জেডএক্স এবং ২২ সেপ্টেম্বর সিলেট শহরের লন্ডনি রোড থেকে একটি জাগুয়ার গাড়ি আটক করে।

তিনি বলেন, এ গাড়ি তিনটিতে শুল্ক ফাঁকি দেয়া হয়েছে। তবে গাড়ির মালিকদের আটক করা সম্ভব হয়নি। তারা চাইলে শুল্ক পরিশোধ করে গাড়িগুলো নিয়ে যেতে পারবেন।

শুল্ক না দিলে মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ