বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাম্পাকো মালিকের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক :গাজীপুরে অবস্থিত টাম্পাকোয় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসাথে দুর্ঘটনায় হতাহতদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করা হয়েছে।সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

supreme_52146

এর আগে ২১ সেপ্টেম্বর এই রিটের ওপর শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন ধার্য্য করেন আদালত। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী শরীফ ভূঁইয়া ও তানিম হোসাইন। মালিকপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

টাম্পাকো অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গত ১৯ সেপ্টেম্বর এ ব্যাপারে হাইকোর্টে রিট করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা)।

গত ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার ট্যাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত