,

ময়লার ঝুড়িতে ৩ কেজি সোনা!

 

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ঝুড়ি থেকে ৩ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
সোমবার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশনসংলগ্ন টয়লেটের ভেতরে রাখা ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ কেজি ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়।

gold1474861531

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেন। মইনুল খান জানান, উদ্ধার করা সোনার ১০টি বার কালো স্কচ টেপ দিয়ে মোড়ানো ছিল। ভিডিও ফুটেজ দেখে অপরাধী শনাক্তের কাজ চলছে। আটক সোনার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্রে আরো জানা যায়, শুল্ক গোয়েন্দার দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। শুল্ক গোয়েন্দাদের সক্রিয় উপস্থিতি টের পেয়ে কোনো যাত্রী ওই সোনা টয়লেটের ঝুড়িতে ফেলে যান।

বিভিন্ন পয়েন্টে তল্লাশি করার একপর্যায়ে সকাল ৬টায় ইমিগ্রেশনের টয়লেটের ময়লার ঝুড়িতে ওই সোনা পাওয়া যায়। এ সময় বিজি কুয়ালালামপুর, দোহা থেকে কাতার ফ্লাইট ও কুয়েত থেকে কুয়েত ফ্লাইট প্রায় একসঙ্গে অবতরণ করে।

উদ্ধার করা সোনা ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে মুড়িয়ে ঢেকে রাখা হয়েছিল। এর ভেতর ৫টি প্যাকেটে ১০টি বার কালো স্কচ টেপে মোড়ানো ছিল। সংশ্লিষ্টদের উপস্থিতিতে এগুলো খুলে ৫০০ গ্রাম ওজনের ৫টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টিসহ মোট ১০টি বার পাওয়া যায়। এর মধ্যে ১ কেজি ওজনের ২টি বার ৪ টুকরা অবস্থায় ছিল। উদ্ধারকৃত ৩ কেজি সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। উদ্ধার করা সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে