বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

 
নিজস্ব প্রতিবেদক :বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করে সরকারের হেফাজতে নেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজার ওই জমি উপজেলা প্রশাসন তাদের হেফাজতে নিয়ে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেয়।

7591_52053

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কশিন কর্তৃক দায়েরকৃত বিশেষ জজ আদালত-৩ ঢাকার বিশেষ মামলা নং০২/২০১৫ নির্দেশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় থাকা সাদেক হোসেন খোকার জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাদেক হোসেন খোকার জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন।

অনুসন্ধানে সাদেক হোসেন খোকার নামে ৬৬ দশমিক ৫৬ একর জমির সন্ধান মিলে। এর মধ্যে জানের চালা মৌজায় ৩.৯৫ ও বাশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস এবং উত্তর রাঙ্গামাটি মৌজায় ৬২.৬১একর জমি বাজেয়াপ্ত করা হয়। পরে ওই জমিতে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেয়া হয়।

এসময় কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া, সফিপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল লতিফ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ৬৬ দশমিক ৫৬ একর জমি বাজেয়াপ্ত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত