,

কে বিষধর সাপ, জনগণ তা জানে : দুদু

 
নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপিকে ‘বিষধর সাপ’ আখ্যায়িত করে যে বক্তব্য দিয়েছেন, তার জবাবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিষধর সাপ আওয়ামী লীগ নাকি বিএনপি তা জনগণ জানে। গণতন্ত্র তাদের দংশনে আজ মৃতপ্রায়।রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

zahid_51998

দুদু বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্র রক্ষা করতে খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা দেশবাসী ভালো করেই জানেন। এই দল সম্পর্কে কতিপয় আওয়ামী হাইব্রিড নেতার তিরস্কার ও ভবিষ্যদ্বাণী জনগণের কাছে হাস্যকর ও পাগলামী ছাড়া কিছু নয়। আমি বিএনপির পক্ষ থেকে হাছান মাহমুদের এ ধরনের ঘৃন্য ভবিষ্যদ্বাণীর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না’ সেতুমন্ত্রী এবং নৌমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, আমরা মধ্যবর্তী নির্বাচন চাই না, কারণ ৫ জানুয়ারির তামাশার নির্বাচনে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয়; বরং জাতীয় নির্বাচনও আমরা চাই না।

তিনি আরো বলেন, আমরা সরকারদলীয় ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি নয়; বরং জনগণের দ্বারা নির্বাচিত কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন চাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে