বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধ মানুষের ডিসি অফিস ঘেরাও

 
নিজস্ব প্রতিবেদক :পাঁচ দফা দাবিতে ভবদহ অঞ্চলের হাজারো মানুষ যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। রবিবার দুপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

jesso_52001

এসময় যশোরের তিন উপজেলার কয়েক লাখ মানুষের স্থায়ী মুক্তির পথ বের করার জন্য প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে ।জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্মারকলিপি গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, অভয়নগর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল মালেক মোল্লা, আওয়ামী লীগ নেতা সানা আবদুল মান্নান, শাহ মুকিত জিলানী, কামরুল হাসান প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হলো- ভবদহ স্লুইস গেট সংলগ্ন হরিহর নদী খননের জন্য অবিলম্বে আরো একটি এক্সভেটার কাজে লাগাতে হবে। একই সঙ্গে আমডাঙ্গা খালের স্লুই গেটের কপাটগুলো ক্রটিমুক্ত করতে হবে। মাঘী পূর্ণিমার আগে বিল কপালিয়ার টিআরএম চালু করার সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমডাঙ্গা খাল প্রশস্থকরণ ও গভীরতাকরণের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করতে হবে। জলাবদ্ধ এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে ক্ষতিগ্রস্ত মানুষকে সর্বাত্মক সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পানি নামার পরপরই জলাবদ্ধ এলকার রাস্তাঘাট, শিক্ষপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, দেড় মাস ধরে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি। গত ৯ ও ২৪ আগস্ট প্রবল বর্ষণে কয়েকশ গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এতে বাড়ি ঘর, মাছের ঘের, কৃষি জমি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান পানিবন্দি হয়ে পড়েছে। গবাদি পশু নিয়ে মানুষ রাস্তার পাশে দিনযাপন করছে। ঈদুল আযহার নামাজ পড়তে হয়েছে রাস্তায়। আসন্ন দুর্গা পূজার জন্য জায়গা নেই। জলাবদ্ধতায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাপের কামড়ে অন্তত ১২জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ আগস্ট একটি এক্সাভেটর দিয়ে ভবদহ স্লুইস গেট সংলগ্ন হরিহর নদের পলি অপসরণ কাজ শুরু হয়েছে। তবে তা চলছে ধীরগতিতে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত