বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান হামলা : ৬ দিনের রিমান্ডে রিগানকে

 
নিজস্ব প্রতিবেদক :রাকিবুল হাসান রিগানকে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে তাঁকে ছয় দিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার রোববার ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এ আদেশ দেন।কল্যাণপুর জঙ্গি আস্তানা থেকে রিগানকে আটক করা হয়েছিল।

rigan_52028

রিগানকে গ্রেফতার ও রিমান্ড চেয়ে আবেদন করেন গুলশান হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. হ‌ুমায়ুন কবির।

আবেদনে বলা হয়, গুলশান হামলার ঘটনার সঙ্গে এ আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাঁকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হচ্ছে। একই সঙ্গে মামলার রহস্য উদ্ধারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার প্রয়োজন।

আদালত পুলিশের উপপরিদর্শক ফরিদ মিয়া বলেন, এই মামলায় সম্প্রতি রাকিবুল হাসান রিগানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত আজ ওই আবেদন আমলে নিয়ে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ