বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতদিনের মধ্যেই ইউনেস্কোকে জবাব: বিপু

 
নিজস্ব প্রতিবেদক :বহুল আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে উদ্বেগ জানিয়ে ইউনেস্কো যে চিঠি দিয়েছে তার জবাব সাতদিনের মধ্যেই দেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। একইসাথে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি থেকে সরকার সরছে না বলেও জানান তিনি।
রবিবার দুপুরে বিদ্যুৎ ভবন মিলনায়তনে ‘মিটিগেটিং চ্যালেঞ্জ ইন এনার্জি অ্যান্ড পাওয়ার থর্ড রিসার্চ’ শীর্ষক কর্মশালা শেষে তিনি এসব কথা বলেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ সেন্টার (ইপিআরসি)।

hamid_51973

নসরুল হামিদ বিপু বলেন, ‘ইউনেস্কো রামপাল ও নদীর বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে। রামপালে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সংস্থাটি যে শঙ্কা প্রকাশ করেছে, তা সঠিক নয়। এছাড়া ইউনেস্কো রামপাল নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারেনি। এরপরও তাদের প্রতিবেদন যাচাই-বাছাই করে আমাদের টেকনিক্যাল বিষয় জানিয়ে চিঠির জবাব দেয়া হবে।’

তিনি বলেন, সরকার এখন গ্যাসে ভর্তুকি দিচ্ছে, বিদ্যুতেও দিচ্ছে। এ জায়গা থেকে আমাদের বের হতে হবে। সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আগামী বাজেটে বিদ্যু‍ৎ মন্ত্রণালয় যেন অবদান রাখতে পারে, আমরা সেভাবেই এগোচ্ছি। আমার বিশ্বাস টেকনিক্যাল বিষয়গুলো জানলে, শঙ্কা থেকে ইউনেস্কো সরে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের জনগণকে বিদ্যুৎ দিতে এমনিতে আমরা অনেক দেরি করে ফেলেছি। দেশের বর্তমান চাহিদা অনুযায়ী বছরে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কিন্তু অতিরিক্ত উৎপাদন ব্যয়ের ফলে তা সম্ভব হচ্ছে না। ফলে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন করতে হলে রামপালের মতো কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের দিকেই যেতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ