,

লালমনিরহাটে ছাত্রলীগ নেতা হত্যার প্রধান আসামির আত্মসমর্পণ

090406043848lalmonihatনিউজ ডেস্ক : লালমনিরহাটের ছাত্রলীগ নেতা মশিউর রহমান মুশফিক (২৩) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাজিম উদ্দিন (২২) আদিতমারী থানায় আত্মসমর্পণ করেছেন। শনিবার রাত ৮টার দিকে আদিতমারী থানায় আত্মসমর্পণ করেন তিনি।

নাজিম উদ্দিন আদিতমারী উপজেলার ভাদাই (খোলাহাটি) এলাকার মৃত আহসান হাবীবের ছেলে। লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মুসফিক হত্যা মামলার প্রধান আসামি।

আদিতমারী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, রাত ৮টার দিকে একজন ছেলে নিজেকে নাজিম উদ্দিন পরিচয় দিয়ে তাকে (ডিউটি অফিসার) বলেন, আমি মুসফিককে হত্যা করেছি। আমাকে গ্রেপ্তার করুন।

এ হত্যা মামলার প্রধান আসামি নাজিম উদ্দিন শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে আদিতমারী থানায় আত্মসমর্পণ করায় ছাত্রলীগ নেতা মুসফিক হত্যা মামলার তিন আসামিই গ্রেফতার হলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে