,

রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

%e0%a6%95%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8dকুড়িগ্রাম প্রিতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহাউদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বাংলাদেশি জাকির হোসেন (৩০)।

আজ রোববার ভোরে রৌমারীর দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের ভাষ্য, বাহাউদ্দিন ও জাকিরসহ কয়েকজন ১০৫৬ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারত থেকে গরু আনতে যান। এ সময় ভারতের আসাম রাজ্যের বিএসএফ ৫৭ ব্যাটালিয়নের গুটলি সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা তাঁদের দেখে গুলি ছোড়ে। বুকে গুলি লেগে বাহাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন জাকির হোসেন। তাঁদের বাড়ি ছাটকড়াইবাড়ি গ্রামে।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার আব্দুল আজিজ জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে