,

‘নূর চৌধুরীকে বহিষ্কারের খবর সঠিক নয়’

 

নিজস্ব প্রতিবেদক :আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী এএইচএমবি নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে তাকে কানাডা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের যে খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।শনিবার দুপুরে সচিবালয়ে নিজের কার্যালয়ে এ কথা বলেন মন্ত্রী।

nur-chowdhury_51862

তিনি বলেন, ‘বাংলাদেশের পত্রিকাগুলোতে এরকম খবর পাওয়ার পর আমাকে নিউইয়র্ক থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী (এ এইচ মাহমুদ আলী) ফোন করেছিলেন। আমাদের ‍দুজনের আলোচনার প্রেক্ষিতে এই খবরটার সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করি এবং সেখানকার হাই কমিশনার জানান, এই সংবাদটি সর্বৈব অসত্য। তিনি তার জায়গা থেকে কনফার্ম করেছেন এর কোনো সত্যতা পাওয়া যায়নি।’

আনিসুল হক বলেন, কানাডায় বাংলাদেশের হাই কমিশনার ওই দেশের সাংবাদিকদের পাশাপাশি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন। এছাড়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কেও হাই কমিশনের পক্ষ থেকে যোগাযোগ করে ওই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি বলেও জানান আইনমন্ত্রী।

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বেআইনি পথে নয়, আইনি পথেই সরকার ফেরত আনতে চায় বলে জানান আইনমন্ত্রী। নূর চৌধুরীকে ফেরত আনতে কানাডার সংবিধানকেই সব থেকে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন তিনি।

তিনি বলেন, ‘কানাডার সংবিধানে বলা আছে- মৃত্যুদণ্ডাদেশ যেসব দেশে আছে সেখানে কোনো আসামিকে, যার মৃত্যুদণ্ডাদেশ হতে পারে এমন কোনো আসামিকে সেখানে ফেরত পাঠানো যাবে না। এই একটা পয়েন্টের উপরে নূর চৌধুরী এখনও সেখানে টিকে আছেন। এই পয়েন্টটার সুরাহা হলেই নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে কি যাবে না, সেটার সিদ্ধান্ত হবে।’

খুনিদের আনতে সরকারের চেষ্টা অব্যাাহত থাকবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘যখনই কানাডীয় সরকারের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হবে, তখনই নূর চৌধুরীর বিষয়ে কথা কবে। নূর চৌধুরীকে ফেরত আনার জন্য সবসময়ই কানাডীয় সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করব। আমার বিশ্বাস এবারও সেই আলোচনা হয়েছে। আমি যতটুকু জানি আলোচনা ফলপ্রসূ হয়েছে।’

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাহর পর মৃত্যুপদণ্ডে দণ্ডিত ছয় খুনি বিদেশে পালিয়ে আছেন। পালিয়ে যাওয়া নূর চৌধুরী কানাডার টরন্টোতে রয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে তাদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের প্রচেষ্টা চলছে। কিন্তু নূর চৌধুরীকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে মৃত্যু্দণ্ডবিরোধী কানাডা।

তবে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কানাডা সফরে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনায় তাকে ফেরত পাঠানোর উপায় খুঁজতে মতৈক্য হয়েছে বলে জানানো হয়। এরপর বাংলাদেশের কয়েকটি সংবাদপত্রে বলা হয়, নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কানাডা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ